Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান! – GBTnews Bangla Press "Enter" to skip to content

সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান!

মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর একটির সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির (ব্ল্যাকহোল) সন্ধান মিলেছে বলে জানিয়েছেন এই বিজ্ঞানীরা।

তারা বলেন, নতুন সন্ধান পাওয়া এই কৃষ্ণগহ্বরের আকার আমাদের সূর্যের চেয়ে ৩০ বিলিয়ন গুণের চেয়েও বেশি বড়। গবেষণাদলের প্রধান ড. জেমস নাইটিঙ্গ্যাল বলেন, কৃষ্ণগহ্বরটির আকার যে এতই বড় তা বুঝে উঠতেও বেগ পেতে হয়। খবর বিবিসির।

যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নাল ‘মান্থলি নোটিসেস’ প্রকাশিত এক নিবন্ধে ডারহাম ইউনিভার্সিটির গবেষকদের এই কাজের বিস্তারিত তুলে ধরা হয়। নিবন্ধে তুলে ধরা হয়, গ্র্যাভিটেশনাল লেন্সিং পদ্ধতি ব্যবহার করে এ কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে এবং এই পদ্ধতিতে পরিমাপ করা প্রথম কৃষ্ণগহ্বর এটি।

কৃষ্ণগহ্বর হলো তীব্র মহাকর্ষবলের প্রভাবে চুপসে যাওয়া জ্যোতিষ্কবিশেষ, যার কাছাকাছি কোনো জড়বস্তু আলোককণা প্রভৃতি আসামাত্র ওই নক্ষত্র তা গ্রাস করে নেয় অর্থাৎ ওই জ্যোতিষ্ক থেকে কিছুই বেরিয়ে আসতে পারে না।

ডি- এইচএ

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.