Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
এটুআই ও আমি প্রবাসী প্লাটফর্মের প্রশিক্ষণ পেল ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা – GBTnews Bangla Press "Enter" to skip to content

এটুআই ও আমি প্রবাসী প্লাটফর্মের প্রশিক্ষণ পেল ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা

এটুআই ও আমি প্রবাসী প্লাটফর্মের প্রশিক্ষণ পেল ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্পের সাথে যৌথ উদ্যোগে ডিজিটাল সেন্টার ভিত্তিক ‘প্রবাসী হেল্পডেস্ক’ বাস্তবায়নে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেছে আমি প্রবাসী অ্যাপ। সারা দেশ থেকে বাছাইকৃত ৩০০ উদ্যোক্তাদের ‘আমি প্রবাসী’ প্ল্যাটফর্মে প্রাপ্ত সরকারি ও ব্র্যাক পরিষেবা বিষয়ে সম্প্রতি প্রশিক্ষণ প্রদান করা হয় বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মামুনুর রশিদ ভূঞা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান সহ সংশ্লিষ্ট বিভাগ এবং স্টেকহোল্ডাররা।

সেরা উদ্ভাবনী উদ্যোক্তা হিসেবে মোঃ আরিফ হোসেন (বারোপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সদর দক্ষিণ, কুমিল্লা) এবং প্রবাসী হেল্প ডেস্কের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ ৩ জন উদ্যোক্তা জনাব পায়েল দেব, জনাব আরাফাত হোসেন নবিন এবং জনাব আলমগীর হোসেনকে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তিন শতাধিক ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ইতোমধ্যেই পরিচিত হয়েছেন প্রবাসীদের জন্য বিভিন্ন অনলাইন সেবার সাথে। বিএমইটি ডাটাবেজ রেজিস্ট্রেশন, প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) এনরোলমেন্ট, বিএমইটি ক্লিয়ারেন্সসহ সকল সেবা পাওয়া যাচ্ছে ডিজিটাল সেন্টারে।

বর্তমানে এটুআই থেকে ৬৪ টি জেলার প্রবাসী অধ্যুষিত ৩৭৩ টি উপজেলায় মোট ১০০০ টি প্রবাসী হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এই কেন্দ্র গুলো থেকে প্রতি মাসে প্রবাসীদের ৮০ হাজারের অধিক সেবা প্রদান ও প্রতি মাসে ৪০ কোটি টাকার অধিক রেমিট্যান্স উত্তোলন করা হয়ে থাকে।

প্রবাস গমনেচ্ছু বাংলাদেশী নাগরিকদের প্রবাস যাত্রা সহজীকরণ এবং প্রয়োজনীয় সেবাসমূহ একটি ওয়ান-স্টপ সার্ভিস পয়েন্ট থেকে প্রদানের লক্ষ্যে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিন জেলায় পরীক্ষামূলকভাবে ‘ডিজিটাল সেন্টার’ কেন্দ্রিক প্রবাসী হেল্প ডেস্ক পরীক্ষামুলকভাবে চালু করা হয়।

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.