Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
‘দেলুপি’ নিয়ে বড় পর্দায় তাওকীর – GBTnews Bangla Press "Enter" to skip to content

‘দেলুপি’ নিয়ে বড় পর্দায় তাওকীর

‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ ওয়েব সিরিজের পর এবার বড় পর্দায় ফিরছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তার নতুন সিনেমার নাম ‘দেলুপি’।

শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা তাওকীর ইসলাম। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

তাওকীর বলেন, দেলুপি’ নামটি খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে এসেছে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা হয়েছে। যা এই অঞ্চলের পাশাপাশি সর্বস্তরের মানুষ তাদের জীবনের সঙ্গে মেলাতে পারবে।

তাওকীর আরও বলেন, আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ সেই চেষ্টারই আরেকটি ধাপ। সিনেমাটির প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম মানুষের জীবনের অংশ।

এর আগে, ২০২২ সালে এই নির্মাতার ‘শাটিকাপ’ ওয়েব সিরিজ মুক্তি পায়। এরপর ২০২৪ সালে ‘সিনপাট’ নামে আরেকটি সিরিজ নির্মাণ করেন তাওকীর।

/আরএইচ

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.