Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সাইবার নিরাপত্তায় কী করবেন, কী করবেন না – GBTnews Bangla Press "Enter" to skip to content

সাইবার নিরাপত্তায় কী করবেন, কী করবেন না

সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম। গ্রাফিক্স: ভোরের কাগজ টিম

একবিংশ শতাব্দীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জের নাম ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ কমানো। বর্তমান সময়ে অনলাইনে প্রতিদিন শতকোটি তথ্য বা ডেটা আদান-প্রদান করা হচ্ছে, যার মধ্যে অনেক প্রাতিষ্ঠানিক গোপনীয় তথ্য থাকে। আবার থাকে ব্যক্তিগত অনেক তথ্য; যেগুলো বেহাত হলে হয়ে যেতে পারে অনেক বড় ক্ষতি। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের সংখ্যাও। ডিজিটাল এই যুগে কম্পিউটার, ইন্টারনেট ও ভার্চুয়াল জগতের সঙ্গে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সবাই জড়িত। প্রতিদিন ব্যবহার ও যোগাযোগের প্রধান ও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট।

বর্তমান বিশ্বের দিকে নজর দিলে বুঝা যায় যে প্রযুক্তি কতটা দাপিয়ে বেড়াচ্ছে। ৬ থেকে ৬০ বছরের যে কেউই প্রযুক্তির মায়াজালে আবদ্ধ হওয়া থেকে রেহাই পাচ্ছে না। হবেই নাই বা কেন? প্রযুক্তির মাধ্যমেই আমরা হয়ে উঠেছি আরো বেশি শক্তিশালী। একটি জরিপে দেখা যায়, বর্তমানে ৮ থেকে ১৮ বছর বয়সের বাচ্চারা প্রতিদিনে গড়ে প্রায় ৭ ঘণ্টা ৩৮ মিনিট ব্যয় করে থাকে, এর সংখ্যা আরো বহুগুণ বেড়েছিল যখন করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছিল।

ডিজিটাল বাংলাদেশে যেখানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী বর্তমান জনসংখ্যার ৬২%। ইন্টারনেট ব্যবহার করে যেমন মানুষ উপকৃত হচ্ছে, তেমনি বাড়ছে ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয় আর্থিক লেন-দেন, আরো বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থান, কমছে বেকারত্বের হার। সাড়ে ৬ লাখের উপরে ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে। এটিই ডিজিটাল বাংলাদেশের কৃতিত্ব।

ডিজিটাল যুগে নিরাপদ থাকার জন্য আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি যা নিচে উল্লেখ করা হলো।

সোশ্যাল মিডিয়া সুরক্ষা
✓ ৮-১৫ সংখ্যার শক্তিশালী পাসওয়ার্ড/পিন ব্যবহার করা।
✓ মাল্টিফেক্টর অথেনটিকেশন সেবা চালু রাখা।
✓ জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এর কপি/ছবি ইত্যাদি অপরিচিত কারো সাথে আদান-প্রদান না করা।
✓ অনলাইনে অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ না করা।
✓ ম্যাসেজ এ কারো দেওয়া কোনো লিংক (ওয়েবসাইট) এ প্রবেশ না করা।
✓ নিজের ছবি, ভিডিও বিভিন্ন তথ্য শেয়ার এর পূর্বে নির্দিষ্ট শেয়ার প্রাইভেসি নির্বাচন করুন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিছু নির্দেশনা
✓ যেকোনো পোষ্ট শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করুন।
✓ সংবেদনশীল কোনো তথ্য আদান-প্রদান, সংরক্ষণ ও পোষ্ট করা থেকে বিরত থাকুন।
✓ যতটা সম্ভব নিজের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করুন।
✓ ধর্মীয় উস্কানিমূলক কোনো তথ্য পোষ্ট, শেয়ার কিংবা বার্তা প্রেরণ থেকে বিরত থাকুন।
✓ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

কম্পিউটার / মোবাইল ফোন সুরক্ষা
✓ ম্যালওয়্যার থেকে সুরক্ষায় মোবাইল এ এন্টিভাইরাস সেবা নিশ্চিত করুন।
✓ ইমেইল এ প্রাপ্ত ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
✓ ইন্টারনেট এ বিচরণে সাবধানতা অবলম্বন করা। শুধু মাত্র প্রয়োজনীয় বৈধ এপ্লিকেশন/সফটওয়্যার ব্যবহার করা।
✓ কম্পিউটার ব্যবহারের পরে লগ আউট/ বন্ধ করে রাখুন।
✓ অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলুন অথবা অচল করে রাখুন।
✓ সব সময় হালনাগাদ রাখুন।

কম্পিউটার মোবাইল ব্যবহারে কিছু নির্দেশনা
✓ সংবেদনশীল ছবি সংরক্ষণ না করা।
✓ নিজের ব্যক্তিগত ডিভাইস অন্যকে ব্যবহার করতে দেয়া থেকে বিরত থাকা।
✓ ব্যবহৃত ডিভাইস পুনরায় বিক্রির অথবা মেরামত করানোর সময় সাবধানতা অবলম্বন করা।
✓ অপরিচিত কারো পেন ড্রাইভ, মেমোরি কার্ড ব্যবহার না করা।
✓ অপরিচিত কোথাও “ফ্রি ওয়াইফাই’ ব্যবহার না করা।
✓ ইন্টারনেটে বিচরণে সাবধানতা অবলম্বন করা। শুধু মাত্র প্রয়োজনীয় বৈধ এপ্লিকেশন/সফটওয়্যার ব্যবহার করা।

আরো কিছু নির্দেশনা
✓ সন্দেহভাজন কারো ফোন কলে পেলে তার পরিচয় যাচাই করুন।
✓ এসএমএস এ প্রাপ্ত ওটিপি কোড গোপন রাখুন।
✓ অপরিচিত ব্যক্তির সাথে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার থেকে বিরত থাকুন।
✓ একাউন্ট তৈরিতে ব্যবহৃত তথ্য গোপন রাখুন।
✓ অনাকাঙিক্ষত অপ্রয়োজনীয় প্রাপ্ত এসএমএস, কল যথাসম্ভব এড়িয়ে চলুন।
✓ কোনো লিংক এ প্রবেশ করার পূর্বে যাচাই করে নিন লিংকটি ফিশিং লিংক কিনা?
✓ প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন।

সাইবার জগতে শিশুদের নিরাপদ রাখতে আমাদের করণীয়
✓ নিজেদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করতে দেয়া থেকে বিরত থাকুন
✓ নির্দিষ্ট পলিসি অনুযায়ী সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে পৃথক একাউন্ট তৈরি করুন।
✓ অনলাইন এ বিচরণ নিয়ন্ত্রণ করুন।
✓ ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে দেয়ার ক্ষেত্রে ডিজিটাল প্যারান্টাল কন্ট্রোল নিশ্চিত করুন।
✓ সাইবার নিরাপত্তা এবং করণীয় সম্পর্কে শিক্ষা দিন।

লেখক: জেনিফার আলম, সাইবার নিরাপত্তা বিশ্লেষক

More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.