Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবরাকোণ্ডা – GBTnews Bangla Press "Enter" to skip to content

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবরাকোণ্ডা

ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোণ্ডা সোমবার (৬ অক্টোবর) একটি গাড়ি দুর্ঘটনায় শিকার হয়েছেন। অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে হায়দরাবাদে ফেরার পথে উন্দাভল্লির কাছে তার গাড়ি আরেকটি চার চাকার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিজয়ের কালো রঙের লেক্সাস গাড়িটির সামনে বাঁদিকের চাকা ও দরজার উপরে কিছুটা ক্ষতি হয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি।

দুর্ঘটনার পর বিজয় তার ভক্তদের উদ্দেশে এক্সে লিখেছেন—

‘সব ঠিক আছে। গাড়িটা ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। ওয়ার্কআউটও শেষ করেছি, এখন বাড়ি ফিরে এসেছি। মাথা একটু ধরেছে, তবে একটু বিরিয়ানি আর ঘুমেই ঠিক হয়ে যাবে। দুর্ঘটনার খবর শুনে চিন্তা করো না।’

দুর্ঘটনার পর বিজয় এক বন্ধুর গাড়িতে করে হায়দরাবাদের পথে রওনা হন। তার গাড়ির চালক পুলিশে অভিযোগ করেছেন এবং অপর গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর মামলা করা হয়েছে।

সম্প্রতি অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন বিজয় দেবরাকোণ্ডা। প্রথমে এটি গুজব হিসেবে ছড়ালেও পরে গণমাধ্যমে তা নিশ্চিত করা হয়। জানা গেছে, দুজনের বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

রাশমিকা ও বিজয়ের সম্পর্ক শুরু হয় ২০১৮ সালের হিট সিনেমা গীতা গোবিন্দম থেকে, এরপর তারা একসঙ্গে কাজ করেছেন ডিয়ার কমরেড (২০১৯)-এ’ও। দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে এবং একসঙ্গে ভ্রমণের ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তারা।

/এআই

সুত্রঃ যমুনা টিভি

More from বিনোদনMore posts in বিনোদন »
Mission News Theme by Compete Themes.