Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
‘সিনিয়র রাজাকারদের বলব, জুনিয়র রাজাকারদের সামলান’ – GBTnews Bangla Press "Enter" to skip to content

‘সিনিয়র রাজাকারদের বলব, জুনিয়র রাজাকারদের সামলান’

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা দেশের নারী জাতিকে সম্মান করে না সেই সকল সিনিয়র রাজাকারেরা- আপনারা আপনাদের জুনিয়র রাজাকারদের সামলান। এদেরকে থামাতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রসমাজ এই সকল জুনিয়র রাজাকারদের বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঠাঁই দেবে না।’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে পাবনায় ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।

বিজ্ঞাপন

এসময় বিক্ষোভ মিছিলে তাদের ‘গুপ্ত রাজনীতি, চলবে না, চলবে না’, ‘শিবিরের সন্ত্রাসী রুখে দাও, ছাত্রসমাজ’, ‘গুপ্তদের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘শিবিরের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শিবিরের চামড়া, তুলে নেব আমরা’, ‘জামায়াত-শিবির, জামায়াত-শিবির—গুপ্ত, গুপ্ত’, ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়’, ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আমার ভাই আহত কেন, চুম্মা শফিক জবাব দে’, ‘ধর্ম নিয়ে রাজনীতি চলবে না, চলবে না’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরে দেশে একটি মুনাফেকি জাতি উন্মোচিত হয়েছে যারা ধর্মের লেবাস পরে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষ সিনিয়র রাজাকারদের পাছায় লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দিয়েছিল। জুনিয়র রাজাকারদের বলতে চাই, তোমরা সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসো, না হলে তোমাদেরকেও পাছায় লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।’

বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, ‘আমরা এরইমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশবিরোধী এবং যাদের কোনো নিজস্ব পরিচয় নেই, সেই পরিচয়বিহীন নেতৃত্বগুলো আমাদের মধ্যে ঢুকে বাংলাদেশের আইনশৃঙ্খলা এবং বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করার জন্য উঠে পড়ে লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কঠোরভাবে বলতে চাই আপনারা কিন্তু এখন সরকারি দলের ওই ফ্যাসিস্টের সঙ্গে নেই, এখন বিরোধী দলে আছেন সুতরাং বিরোধী দলের মতো আচরণ করুন। তাহলে আপনাদের জন্য আমাদের সহানুভূতি থাকবে। কিন্তু কোনো অন্যায় করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো আঘাত হানলে বাংলাদেশের ভাগ্যের যদি কোনো উন্নয়নের কাজে বাধা দিলে আপনাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।’

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় ২ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সুত্রঃ সারাবাংলা.নেট

More from শিক্ষাMore posts in শিক্ষা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.