
ঢাকা: শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ায় ডাকসুর দুই নেতাসহ ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা হলেন- ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের (২৩), সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মোসাদ্দেক (২৩), তানজিম(২১), সিফাত (২০), লিটন (২১), খালিদ (২৫), আলভী (২২), দেবাশীষ(২৮), আফরোজা (৩০), জিসান (২৬) ও নবাব (২২)।
এদিকে তাদের দেখতে ঢামেক হাসপাতালে আসেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি সাংবাদিকদের বলেন, ‘মোবাইলের ফেইক স্কিন শর্ট নিয়ে আমাদের ডাকসুর নেতা আব্দুল্লাহ আল মামুনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। মামুন জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় যায় জিডি করতে। যেখানে মানুষের নিরাপত্তা দেবার কথা সেই থানাতেই আমাদের ভাইদের ওপর হামলা করে। শুধু তাই নয়, সাংবাদিক ভাইদের ওপরও হামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। আমরা প্রশাসনসহ ছাত্রদলের সবার সঙ্গে কথা বলব। আজ যারা আমার ভাইদের ওপর নেক্কারজনক হামলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।’
সুত্রঃ সারাবাংলা.নেট









Be First to Comment