Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জাবিতে ‘গুপ্ত’ গ্রাফিতি অঙ্কন – GBTnews Bangla Press "Enter" to skip to content

জাবিতে ‘গুপ্ত’ গ্রাফিতি অঙ্কন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও দেয়ালে ‘গুপ্ত’ গ্রাফিতি এঁকে চট্টগ্রাম সিটি কলেজে নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) রাতে ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ক্যাম্পাসের বটতলা সড়ক, শহীদ সালাম-বরকত হল, সমাজবিজ্ঞান অনুষদের সামনে, টিএসসি সংলগ্ন দেয়াল এবং পরিবহন এলাকার বিভিন্ন স্থানে এ গ্রাফিতি আঁকা হয়। গ্রাফিতি লিখনে ছাত্রদলের নেতাকর্মীদের ‘গুপ্ত রাজনীতি জাবি ক্যাম্পাসে চলবে না’, ‘শিবির মানেই গুপ্ত’, ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান’—এ ধরনের প্রতিবাদী বাক্য লিখতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. রুবেল। তিনি বলেন, “শিবির দীর্ঘদিন ধরে ‘গুপ্ত’ রাজনীতি করে আসছে। বর্তমান নির্বাচিত সরকারের সময়ে সংগঠনটির উন্মুক্তভাবে রাজনীতি করা উচিত। যতদিন তারা ‘গুপ্ত’ রাজনীতি ত্যাগ না করবে, ততদিন আমরা তাদের ‘গুপ্ত শিবির’ বলেই আখ্যায়িত করব।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির মোহাম্মদ বাবর বলেন, ছাত্রশিবিরের ‘গুপ্ত’ রাজনৈতিক কর্মকাণ্ড একটি প্রতিষ্ঠিত বাস্তবতা। ইসলামী ছাত্রশিবির একটি গুপ্ত ছাত্রসংগঠন, যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে এ দেশের মানুষ, বিশেষ করে মা-বোনদের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িত ছিল।

তিনি আরও বলেন, ‘ছাত্রদল চায়, সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন তাদের নিজস্ব আদর্শ ও চিন্তাধারা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করুক এবং ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুক। তবে গুপ্ত রাজনীতি করে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে জাবি ছাত্রদল সবসময় সতর্ক অবস্থানে থাকবে।’

উল্লেখ্য, (২১ এপ্রিল) মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে একটি দেয়াল লিখনে থাকা ‘ছাত্র’ শব্দ মুছে সেখানে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে জাবি ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও এলাকায় এ গ্রাফিতি কর্মসূচি পালন করা হয়।

সুত্রঃ সারাবাংলা.নেট

More from শিক্ষাMore posts in শিক্ষা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.