
নেপিডো, ২১ এপ্রিল – ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী হোমালিন এলাকায় ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমারের সাগাইং প্রদেশের অন্তর্ভুক্ত এই এলাকায় সৃষ্ট কম্পন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও অনুভূত হয়েছে।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকুয়াক ট্র্যাক জানিয়েছে যে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৬ কিলোমিটার গভীরে।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সীমান্তবর্তী এলাকায় এই কম্পন সৃষ্টি হলেও উৎপত্তিস্থল গভীরে হওয়ায় কম্পনের তীব্রতা ছিল কিছুটা কম।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ টেকটোনিক প্লেটের বড় কোনো চ্যুতি বা ফল্ট লাইনের সরাসরি ওপর অবস্থিত না হলেও মিয়ানমার ও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় জোনের নিকটবর্তী হওয়ার ফলে প্রায়ই এ দেশে কম্পন অনুভূত হয়।
এনএন/ ২১ এপ্রিল ২০২৬




















Be First to Comment