
গাজীপুর,২১ অক্টোবর- গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধ ব্যক্তিরা হলেন ৬০ বছর বয়সী লালচান, ৫০ বছর বয়সী নাসিমা এবং ১৬ বছর বয়সী তানিসা। তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদারের দেওয়া তথ্য অনুযায়ী, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।
দগ্ধদের মধ্যে লালচান ও নাসিমাকে জরুরি বিভাগে রাখা হয়েছে। আর তানিসাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তাঁদের চিকিৎসা চলছে।
এস এম/ ২১ অক্টোবর ২০২৬









Be First to Comment