Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইতালিতে চ্যাটজিপিটি ব্লক – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইতালিতে চ্যাটজিপিটি ব্লক

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি ব্লক করে দিয়েছে ইতালি।

শুক্রবার (৩১ মার্চ) দেশটির প্রাইভেসি ওয়াচডগ জানিয়েছে, ব্যবহারকারীর বয়স যাচাই করতে না পারা ও তাদের তথ্যের মর্যাদা না বোঝার কারণে বিতর্কিত অ্যাপটিকে ব্লক করে দেয়া হয়েছে। খবর বিবিসির।

ইতালি তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকরের ফলে ইতালি থেকে অ্যাপটির ব্যবহারকারীরা সাময়িক সমস্যায় ভুগবেন। গত ২০ মার্চ অ্যাপটি ব্যবহারকারীর কথোপকথন ও অর্থ প্রদানের তথ্য জড়িত একটি ডেটা লঙ্ঘনের অভিজ্ঞতা পেয়েছে।

তবে অ্যাপটিকে প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্যের ব্যাপক সংগ্রহ এবং সংরক্ষণের অধিকার দেয়ার কোনো আইনি ভিত্তি নেই বলেও জানিয়েছে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

অ্যাপটি ব্যবহারকারীদের বয়স যাচাই করতে পারে না, তাই অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও তাদের জন্য অনুপযুক্ত উত্তর দেখায়। বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক ও নৈতিক অবক্ষয় দেখা দিতে পারে- এমন উদ্বেগ মোকাবিলায় চ্যাটজিপিটির প্রস্তুতকারী কোম্পানিকে ২০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে।

অন্যথায় ২০ মিলিয়ন ইউরো কিংবা বার্ষিক রাজস্বের চার শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে বলেও জানানো হয়েছে।

মাইক্রোসফটের তত্ত্বাবধানে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি (চ্যাট জেনারেটিভ প্রি–ট্রেইন্ড ট্রান্সফরমার) একটি মেশিন লার্নিং মডেল। ইন্টারনেটে থাকা প্রচুর লেখা বা টেক্সট ব্যবহার করে একে প্রশিক্ষিত করা হয়েছে।

চ্যাটজিপিটিকে যেকোনো প্রশ্ন করলে লিখিত আকারে মানুষের মতো উত্তর দেয়। কোনো কিছুর ব্যাখ্যা চাইলে সহজ ভাষায় ব্যাখ্যা দেয়। এককথায় প্রায় সব বিষয়ে পারদর্শী।

ডি- এইচএ

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.