Press "Enter" to skip to content

অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য

152725KK

লন্ডন, ৩০ ডিসেম্বর- অস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের টিকাদান কর্মসূচির জন্য এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। টিকাটির উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা থেকে টিকাটির ১০ কোটি ডোজের ক্রয়াদেশ এরই মধ্যে দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

বিবিসি জানিয়েছে, এই অনুমোদনের অর্থ হচ্ছে যুক্তরাজ্যের নীতিনির্ধারকেরা মনে করছেন টিকাটি নিরাপদ এবং কার্যকর। বাংলাদেশ সরকার এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এই টিকাটি আনছে বলে জানিয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাটি চলতি বছরের প্রথম মাসেই তৈরি করা হয়। পরে এপ্রিলে প্রথমবারের মত কোন স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয় এবং এরপর হাজার-হাজার মানুষের ওপর টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। যে গতিতে এই টিকাটি উদ্ভাবন করা হয়েছে তা মহামারির আগে অচিন্তনীয় ছিল।

করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় কোন টিকা হিসেবে এটি যুক্তরাজ্যে অনুমোদন পেল। এর আগে চলতি ডিসেম্বরেই ফাইজার-বায়োঅ্যানটেকের টিকা অনুমোদন দিয়েছিল দেশটি। ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা– তিনটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ২০২১ সাল নাগাদ ৫৩০ কোটি টিকা বিতরণের পূর্বাভাস দিয়েছে। অধিক চাহিদার দরুণ ২০২৩ বা ২০২৪ সাল পর্যন্ত স্বল্পআয়ের উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আছে।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/৩০ ডিসেম্বর

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.