Press "Enter" to skip to content

ইরানে ভারী তুষারপাতে ১০ পর্বতারোহী নিহত

image-209657-1609045734 (1)

তেহরান, ২৭ ডিসেম্বর- ইরানে তুষারঝড়ে কমপক্ষে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও সাত আরোহী। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন। এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আরো ৭ জনের সন্ধান পাওয়া যায়নি।

ঝুঁকিপূর্ণ জায়গায় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে রেড ক্রিসেন্টের ২০ সদস্যের একটি দল। ভারী তুষারপাতের কারণে শনিবার (২৬ ডিসেম্বর) থেকে অভিযান স্থগিত করা হয়। রোববার আবারও তল্লাশি চালানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সেখানকার ক্যাবল কার ভেঙে যাওয়ার কারণে উঁচু রিসোর্টে আটকা পড়েন শতাধিক মানুষ। তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত আলবর্জ পর্বতমালা দেশটির পর্বতারোহীদের জন্য বেশ পছন্দের।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২৭ ডিসেম্বর

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.