Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে মিয়ানমারের সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং – GBTnews Bangla Press "Enter" to skip to content

রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে মিয়ানমারের সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং

নেপিডো, ৩০ মার্চ – ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনের পর এবার সংসদীয় ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন মিন অং হ্লাইং।

সোমবার রাজধানী নেপিদোতে আয়োজিত এক আনুষ্ঠানিকতায় তিনি সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব অভিজ্ঞ সেনা কর্মকর্তা ইয়ে উইন উ এর কাছে হস্তান্তর করেন। ৬৯ বছর বয়সী জেনারেল মিন অং হ্লাইং ২০১১ সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

পরবর্তীতে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি দেশটির শাসনভার গ্রহণ করেন। দেশটির নবগঠিত নিম্নকক্ষের আইনপ্রণেতাদের দ্বারা মনোনীত দুজন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে একজন হিসেবে মিন অং হ্লাইংয়ের নাম প্রস্তাব করা হয়েছে।

নিয়ম অনুযায়ী দেশের উচ্চকক্ষ থেকেও আরও একজন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করা হবে। পরবর্তীতে উভয় কক্ষের সদস্যদের ভোটে এই তিন প্রার্থীর মধ্য থেকে একজনকে মিয়ানমারের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটের চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারিত সংসদীয় অধিবেশনে সামরিকপন্থী দলের আইনপ্রণেতা কিয়াউ কিয়াউ হতে নিম্নকক্ষে প্রস্তাব উত্থাপন করে জানান, সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হচ্ছে।

গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে মিয়ানমারে চলমান তীব্র সংঘাতের মধ্যেই একটি বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জয়লাভ করে। তবে জাতিসংঘ এবং অনেক পশ্চিমা দেশ এই নির্বাচনকে একটি প্রহসন বলে আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করেছে।

এ এম/ ৩০ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.