Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
খামেনির মৃত্যুর খবরে উত্তাল কাশ্মীর ও লখনউ, আমেরিকা-ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাপ – GBTnews Bangla Press "Enter" to skip to content

খামেনির মৃত্যুর খবরে উত্তাল কাশ্মীর ও লখনউ, আমেরিকা-ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাপ

জম্মু-কাশ্মীর, ১ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে ভারতের জম্মু ও কাশ্মীর এবং উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনির নিহত হওয়ার সংবাদ চাউর হতেই উপত্যকার শ্রীনগরের ঐতিহাসিক লালচকসহ নানা প্রান্তে হাজারো মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের কণ্ঠে ছিল আমেরিকা ও ইসরায়েল বিরোধী তীব্র স্লোগান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রীনগর ও বুদগামের সংবেদনশীল এলাকাগুলোতে ব্যাপক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু শ্রীনগরের লালচকে বিশাল জনতা খামেনির ছবি হাতে শোক মিছিলে অংশ নেয় এবং শিয়া সম্প্রদায়ের নারীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শ্রীনগরের সাইদা কাদাল ও বুদগামের মতো শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বতঃস্ফূর্ত বনধ পালিত হচ্ছে। এদিকে জম্মু ও কাশ্মীরের বিশিষ্ট আলেম মীরওয়াইজ উমর ফারুক এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শোক পালনের ডাক দিয়েছেন।

বিক্ষোভের আঁচ উত্তরপ্রদেশের রাজধানী লখনউতেও পৌঁছেছে যেখানে শিয়া সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে হামলাকারী দেশগুলোর বিরুদ্ধে স্লোগান দেন। লখনউয়ের ইমামবাড়া সংলগ্ন এলাকায় শোকাতুর নারীদের বিলাপ করতে দেখা যায় এবং প্রশাসনের পক্ষ থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে। কাশ্মীরের বিভিন্ন স্থানে পরিস্থিতি এখনো থমথমে থাকায় অতিরিক্ত বাহিনী টহল দিচ্ছে।

এস এম/ ১ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.