Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সৌদি আরবে মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান – GBTnews Bangla Press "Enter" to skip to content

সৌদি আরবে মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান

রিয়াদ, ১৬ ফেব্রুয়ারি – সৌদি আরবের জনগণকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছে। রবিবার দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখার জন্য সকল মুসলিম নাগরিকের প্রতি এই আহ্বান জানায়।

সৌদি সুপ্রিম কোর্টের ওই বিবৃতিতে বলা হয়, খালি চোখে অথবা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যারাই পবিত্র রমজানের চাঁদের দেখা পাবেন, তাদের নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় জাগতিক চাহিদা থেকে বিরত থাকেন এবং সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করেন। উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতে সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.