Press "Enter" to skip to content

কাতারে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

qatar1-2019121

দোহা, ১৭ ডিসেম্বর- বিপুল উৎসাহ উদ্দীপনা ও করোনার স্বাস্থ্যবিধি মেনে, যথাযোগ্য মর্যাদায় কাতার বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।

লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মাদ জসীম উদ্দিন। রাষ্ট্রদূত মোহাম্মাদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতে এক মিনিট নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে, শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসান, ৩য় সচিব মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে জীবন বাজি রেখে বাঙ্গালি জাতি মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস যুদ্ধে সীমাহীন ত্যাগ অসীম বীরত্ত প্রদর্শন করে বিজয় অর্জন করেন।

বিজয় দিবসের অনুষ্ঠানে, কাতারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির ব্যাক্তিবর্গসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ সময় নিউজ
আডি, ১৭ ডিসেম্বর

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.