Press "Enter" to skip to content

এবার গাঁজার বিজ্ঞাপনের অনুমতি টুইটারের

প্রথমবারের মতো গাঁজার কোম্পানিগুলোকে বিজ্ঞাপনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ‘নো গাঁজা বিজ্ঞাপন নীতি’ চলার মধ্যেই টুইটার এমন ঘোষণা দেয়। তবে যুক্তরাজ্যের বেশিরভাগ অঙ্গরাজ্য গাঁজার বিজ্ঞাপনের অনুমতি প্রদানের দিকে এগোচ্ছে। ইতোমধ্যে ২১টি রাজ্য অনুমতি প্রদান করেছে।

টুইটারে পক্ষ থেকে জানান হয়, গাঁজা কোম্পানিগুলোকে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেওয়া হবে, যদি তাদের যথাযথ লাইসেন্স থাকে। এজন্য অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কেবল মাত্র লাইসেন্সপ্রাপ্ত এলাকাগুলোকে টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া হবে। তবে গুরুত্বপূর্ণভাবে বিষয় হলো ২১ বছরের কম বয়সীদের টার্গেট করা হবে না।

মাল্টিস্টেট গাঁজা ও মেডিকেল মারিজুয়ানা সংস্থা ক্রেসকো ল্যাবস বলেছে, বৈধ গাঁজা বিপণনকারীদের জন্য এটি একটি বিশাল সুযোগ। বেশিরভাগ গাঁজার কোম্পানি টুইটারের প্রস্তাবিত পরিবর্তনগুলো দ্রুত কার্যকরের অপেক্ষায়। ট্রুলিভ ক্যানাবিস করপোরেশন ইতোমধ্যে প্ল্যাটফর্মে একটি মাল্টিস্টেট প্রচার অভিযান চালু করেছে।

কেট লিঞ্চ কুরালিফ, মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত বৃহত্তম গাঁজা সংস্থা জানিয়েছে,এই পরিবর্তনটি মূলধারার গাঁজার ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার কথা বলে এবং আমরা আশাবাদী এটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও উৎসাহিত করবে।

এসএম

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.