Press "Enter" to skip to content

অর্থনৈতিক মন্দায় কমেছে ফেসবুকের আয়

প্রথমবারের মতো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ত্রৈমাসিক রাজস্ব আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।
খরব রয়টার্স।

গতকাল মেটা এক বার্তায় অর্থনৈতিক মন্দার আশঙ্কা ও ডিজিটাল বিজ্ঞাপনে প্রতিযোগীদের কাছ থেকে আসা চাপের কথা উল্লেখ করে আগামীতে পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দিয়েছে।

ক্যালিফোর্নিয়া-ভিত্তিক প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি তৃতীয় প্রান্তিকে রাজস্ব ২৬ বিলিয়ন থেকে সাড়ে ২৮ বিলিয়ন ডলার কমতে পারে। এ পূর্বাভাস সত্য হলে টানা ২ বছর মেটার রাজস্ব কমবে।

প্রতিষ্ঠানটির রাজস্বের প্রায় পুরো অংশই আসে বিজ্ঞাপন থেকে।

জুনে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব দাঁড়িয়েছে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলার।ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছিল ২৮ দশমিক ৯ বিলিয়ন ডলার।

মেটার মতে, ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২৯৩ কোটি। এক বছর আগের তুলনায় এই সংখ্যা ১ শতাংশ বেড়েছে। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৯৭ কোটি।

ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মতো মেটাও চাপে পড়েছে। কেননা, অন্য রাষ্ট্রগুলো থেকে আসা রাজস্ব ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় আসছে।

টিএপি

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.