Press "Enter" to skip to content

৬০ বছর পর নকিয়ার ব্র্যান্ডের লোগো পরিবর্তন

পাল্টাচ্ছে ব্যবসার ধরন

নিজেদের বিজনেস মডেল পরিবর্তন আনছে বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া। আর এ পরিবর্তনের শুরুতে ৬০ বছর পর নিজেদের ব্র্যান্ডের লোগোতে বদল ঘটিয়েছে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি। নকিয়া নামের ইংরেজি বানান ‘Nokia’-তে থাকা পাঁচটি বর্ণেই পরিবর্তন আনা হয়েছে।

নকিয়ার ব্র্যান্ড রঙে পরিণত হওয়া ‘নীল’ রঙেও বাহারি রঙের আঁচড় পড়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে নকিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩’ সামনে রেখে নকিয়া এ ঘোষণা দেয়।

নকিয়া বলছে, এত দিন ধরে প্রতিষ্ঠানটির যে মূল ব্যবসায়িক ধরন ‘বিটুসি’, অর্থাৎ বিজনেস টু কনজিউমার—তা থেকে পরিবর্তন করে ‘বিটুবি’ ধরন, অর্থাৎ বিজনেস টু বিজনেস হতে যাচ্ছে। তিনটি ধাপে নকিয়াকে একটি টেকসই ও লাভজনক উন্নয়নের পথে নিয়ে যাওয়া হবে।

নকিয়ার নতুনভাবে পথচলার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পেক্কা লান্ডমার্ক বলেন, উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা, ইন্ডাস্ট্রি এবং সামাজিক পরিবর্তনে ডিজিটালের ব্যাপক সম্ভাবনা দেখি। বাজারে থাকা আমাদের শীর্ষ নেটওয়ার্কিং প্রযুক্তি সব খাতের গ্রাহক ও পার্টনারদের এখন দরকার। আমরা এমন একটি ভবিষ্যৎ দেখি, সেখানে নেটওয়ার্ক শুধু মানুষকে সংযুক্ত করবে না; সেই নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের সুযোগও বাড়িয়ে দেবে।

এমকে

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.