Press "Enter" to skip to content

মোহাম্মদপুরে সাত মামলার আসামি ‘কেন্তা ফিরোজ’কে গ্রেফতার করেছে পুলিশ



কেন্তা ফিরোজ

ঢাকা,২৩ অক্টোবর-রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলাসহ সাতটি মামলার আসামি এবং কিশোর গ্যাংয়ের নেতা ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি বলেন, ‘কেন্তা ফিরোজের’ বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়। ২০২৫ সালের ২৯ অক্টোবর মারামারি, অনধিকার প্রবেশ, চুরি ও চাঁদাবাজির অভিযোগেও একটি মামলা রয়েছে।

এ ছাড়া, ২০২০ সালের মে মাসে মারামারি, চুরি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এবং ২০১৮ সালের মার্চ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। ২০২০ সালের মার্চে দায়ের করা আরেকটি মামলায় মারামারি, হত্যাচেষ্টা, গুরুতর জখম ও চুরির অভিযোগ রয়েছে। ২০১৯ সালের মে মাসেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল।

এস এম/ ২৩ অক্টোবর ২০২৬

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.