
ঢাকা, ২৩ এপ্রিল – সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে হাম পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন একটি সুস্থ জাতি গঠনে পুষ্টি সপ্তাহের গুরুত্ব অপরিসীম।
তিনি উদ্বেগ প্রকাশ করে জানান যে বর্তমান প্রজন্মের শিশুরা বাড়ির তৈরি পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। এই অভ্যাস পরিবর্তনের জন্য শিশুদের নিয়মিত কাউন্সেলিং করার ওপর তিনি জোর দেন।
এ ছাড়া শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের বুকের দুধের অপরিহার্যতা তুলে ধরে তিনি বলেন এর কোনো বিকল্প নেই। মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তা দীর্ঘমেয়াদে কাজ করে এবং এই পুষ্টির ইতিবাচক প্রভাব কখনো ফুরিয়ে যায় না।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬












Be First to Comment