Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জকসুকে ব্যবহার করছে শিবির, অভিযোগ ৪ নেতার – GBTnews Bangla Press "Enter" to skip to content

জকসুকে ব্যবহার করছে শিবির, অভিযোগ ৪ নেতার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর প্ল্যাটফর্মকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের ব্যবহারের করছেন বলে অভিযোগ তুলেছেন জকসুর নির্বাচিত ৪ নেতা। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তারা।

অভিযোগকারী জকসুর নেতারা হলেন- পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া এবং নির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাদমান সাম্য।

বিজ্ঞাপন

ছাত্রদল প্যানেল থেকে এই ৪ নেতা জানান, জকসুর মতো একটি প্ল্যাটফর্মকে দলীয় স্বার্থে ব্যবহার না করে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও ইশতেহার বাস্তবায়নে সংগঠনটির শীর্ষ নেতাদের পেশাদার আচরণ করার আহ্বান জানান। অন্যথায় জকসু কখনোই শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলে তারা সতর্ক করে দেন।

এছাড়াও তারা হুঁশিয়ারি দিয়ে বলেন জকসুর ব্যানারে শিবিরের দলীয় এজেন্ডা বাস্তবায়নের এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

জকসুর অফিসিয়াল কার্যক্রমে ও প্রচারণায় বৈষম্যের অভিযোগ তুলে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. তাকরিম মিয়া বলেন, ‘শিবির প্যানেল রাস্তায় দাঁড়িয়ে কারো সাথে কথা বললে সেটা নিয়ে জকসুর পেইজে পোস্ট হয়, কিন্তু আমি এত বড় প্রোগ্রাম করলাম সেটা নিয়ে কোনো পোস্ট হয় না।’

জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত ৬ জানুয়ারি জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনের পর থেকেই ছাত্রশিবিরের নেতারা জকসুর প্ল্যাটফর্মকে দলীয় কর্মসূচি বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা এই ছাত্র সংসদের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বারবার প্রতিবাদ জানানোর পরও তারা এই অপচেষ্টা অব্যাহত রেখেছে।’

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে দেওয়া ইশতেহারের একটিও তারা এখনো বাস্তবায়ন করতে পারেনি; বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় এজেন্ডা বাস্তবায়নেই তাদের বেশি সক্রিয় দেখা যাচ্ছে।

রিয়াসাল রাকিব অভিযোগ করে বলেন, ‘এই আগস্টের পূর্ববর্তী সময়ে শিবিরের শীর্ষ নেতৃত্বরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচি পালন করলেও নিজেদের দলীয় পরিচয় প্রকাশ করতেন না। ১২ই ফেব্রুয়ারির পর থেকে তারা শিবিরের ব্যানার ব্যবহার না করে সব প্রোগ্রামই জকসুর ব্যানারে করছে। সাধারণ শিক্ষার্থীদের এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে তারা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে।’

সুত্রঃ সারাবাংলা.নেট

More from শিক্ষাMore posts in শিক্ষা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.