Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বৃহস্পতির উপগ্রহে স্যাটেলাইট – GBTnews Bangla Press "Enter" to skip to content

বৃহস্পতির উপগ্রহে স্যাটেলাইট

প্রাণের অস্তিত্ব খুঁজতে বিজ্ঞানীরা দীর্ঘদিন মরিয়া। এবার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির উদ্দেশ্যে স্যাটেলাইট পাঠিয়েছে ইউরোপীয় স্পেস এজেন্সি।

শুক্রবার (১৪ এপ্রিল) ফ্রেঞ্চ গায়ানার কৌরো স্পেসপোর্ট থেকে আরিয়ান-৫ রকেটে জুপিটার আইসি মুন এক্সপ্লোরার (জুস) স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

এর আগে বৃহস্পতিবার আবহাওয়ার সমস্যার কারণে উৎক্ষেপণের প্রথম চেষ্টা ব্যর্থ হয়। তবে আজ কোনো সমস্যা ছাড়াই সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। খবর বিবিসির।

সংস্থার মহাপরিচালক ড. জোসেফ অ্যাশবাচারও গর্বভরে বলেছেন, ১৬০ কোটি ডলার খরচে এই মিশন এখন পর্যন্ত নিরাপদেই এগোচ্ছে।

এই স্যাটেলাইটের কাজ হলো বৃহস্পতির তিনটি প্রধান উপগ্রহ ক্যালিস্টো, গ্যানিমেড ও ইউরোপাকে পর্যবেক্ষণ করা।

বিজ্ঞানীদের ধারণা, বরফাচ্ছাদিত এসব উপগ্রহে তরল জলের বিশাল জলাধার রয়েছে। তাই সেখানে প্রাণের কোনো অস্তিত্ব আছে কি না জানতে মিশনটির সফলতার দিকে তাকিয়ে আছেন বিজ্ঞানীরা।

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.