Press "Enter" to skip to content

সংবাদ সম্মেলনে কাঁচা মাছে কামড় বসালেন সাবেক মন্ত্রী (ভিডিও)

fish-bite-247714 (1)

কলম্বো, ১৯ নভেম্বর- সংবাদ সম্মেলনে রীতিমত অবাক করা কাণ্ড করে বসলেন সাবেক মন্ত্রী। সংবাদ সম্মেলনে সবার সামনে কাঁচা মাছের কামড় বসিয়ে দিলেন তিনি। তিনি শ্রীলংকার সাবেক মৎস মন্ত্রী দিলীপ ওয়েড়ারাচ্চি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) কলম্বোয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অবাক করা কাণ্ড করেছেন। তবে তিনি বিশেষ কোন কারণে এমনটা করেছেন।

আসলে করোনা মহামারিতে অন্য দিকগুলোর মতো মৎস্যচাষেও মন্দা দেখা দেয়েছে। সামুদ্রিক মাছের বিক্রি শ্রীলঙ্কায় এক ধাক্কায় অনেকটা কমে গেছে। আর সেই কারণে মাছের বিক্রি বাড়াতে এই অভিনব পন্থা বের করেন তিনি।

তিনি বুঝিয়ে দিতে চান, মহামারিতেও সম্পূর্ণ সুরক্ষিত সামুদ্রিক মাছ। কাঁচাই যখন খাওয়া সম্ভব, তখন রান্না করে নিলে তো কোন সমস্যাই থাকবে না।

গত মাসেই কলম্বোর সেন্ট্রাল ফিশ মার্কেটে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। বন্ধ হয়ে যায় মার্কেট। বিক্রি না হওয়া হাজার হাজার মাছ নষ্ট হয়ে যায়। চাহিদা না থাকায় এক ঝটকায় অনেকখানি কমে যায় মাছের দামও। যার ফলে বিপুল ক্ষতির মুখে পড়েন মাছ ব্যবসায়ীরা। মাছ খেতে রীতিমতো ভয় পাচ্ছিলেন শ্রীলঙ্কাবাসীরা। সেই আতঙ্ক দূর করতেই আসরে নামেন সাবেক মৎস্য মন্ত্রী।

কাঁচা মাছে কামড় দিয়ে দিলীপ ওয়েড়ারাচ্চি বলেন, ‘আমাদের মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করতে পারছেন না। কারণ, দেশবাসী মাছ খেতেই চাইছে না। সেই জন্য এই মাছটা সঙ্গে এনেছি। দেখুন, এটা খেলে কোন সমস্যা নেই। প্রত্যেককে অনুরোধ জানাব, সকলে যেন আগের মতোই মাছ খান। ভয়ের কোন কারণ নেই। এর থেকে করোনা সংক্রমিত হবে না।

সূত্র: নতুন সময়

আর/০৮:১৪/১৯ নভেম্বর

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.