Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মাঠে বর্ণবাদী আচরণের শিকার হামজা চৌধুরী, প্রতিবাদ করায় রেফারি দেখালেন হলুদ কার্ড – GBTnews Bangla Press "Enter" to skip to content

মাঠে বর্ণবাদী আচরণের শিকার হামজা চৌধুরী, প্রতিবাদ করায় রেফারি দেখালেন হলুদ কার্ড



লন্ডন, ১৯ এপ্রিল – ইউরোপীয় ফুটবলে বর্ণবাদের বিষবাষ্প ক্রমাগত ছড়িয়ে পড়ছে। ভিনিসিয়ুস কিংবা চুয়ামেনির মতো তারকাদের পর এবার বর্ণবাদী আক্রমণের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে চরম বিস্ময়কর বিষয় হলো, বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উল্টো রেফারির কাছ থেকে হলুদ কার্ড দেখতে হয়েছে এই ফুটবলারকে।

শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে পোর্টসমাউথের মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি। ইনজুরি কাটিয়ে দীর্ঘ সময় পর এদিন লেস্টারের শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন ২৮ বছর বয়সী হামজা।

ম্যাচের ৭১ মিনিটে যখন ম্যানেজার গ্যারি রোয়েট তাকে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন, ঠিক সেই মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। মাঠ থেকে বেরিয়ে আসার সময় পোর্টসমাউথ সমর্থকদের গ্যালারি থেকে হামজাকে লক্ষ্য করে বর্ণবাদী গালিগালাজ করা হয়।

গ্যালারি থেকে আসা এমন কুরুচিপূর্ণ আচরণের প্রতিবাদ জানান হামজা। তিনি উত্তেজিত হয়ে রেফারিকে বিষয়টি অবহিত করার চেষ্টা করেন। তবে রেফারি দর্শকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো হামজাকেই মাঠ ছাড়তে দেরি করার অভিযোগে হলুদ কার্ড প্রদর্শন করেন।

রেফারির এমন একপেশে সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েন হামজা। ডাগআউটে ফেরার সময় তাকে এতটাই বিধ্বস্ত দেখাচ্ছিল যে, সান্ত্বনা দিতে আসা কোচিং স্টাফের সদস্যদেরও তিনি সরিয়ে দেন। পরবর্তীতে বেঞ্চে বসে তাকে ক্ষোভ আর অভিমানে নিজের মুখ ঢেকে রাখতে দেখা যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বর্ণবাদী আচরণের শিকার হয়ে হামজা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন এবং মাঠের পাশে থাকা দর্শকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। কেবল মাঠের বাইরের এই তিক্ততা নয়, মাঠের লড়াইয়েও লেস্টারের জন্য সময়টা ভালো কাটছে না। পোর্টসমাউথের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হওয়ায় ক্লাবটি এখন অবনমনের শঙ্কায় ভুগছে।

এনএন/ ১৯ এপ্রিল ২০২৬



More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.