Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নেইমারকে বিশ্বকাপ দলে চান কি না, বিভক্ত ব্রাজিলীয় সমর্থকরা – GBTnews Bangla Press "Enter" to skip to content

নেইমারকে বিশ্বকাপ দলে চান কি না, বিভক্ত ব্রাজিলীয় সমর্থকরা



ব্রাসিলিয়া, ১৮ এপ্রিল – ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলীয় ফুটবলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নেইমারের দলে থাকা না থাকা নিয়ে। কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন। তবে তার আগেই নেইমারকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। সম্প্রতি ব্রাজিলের একটি গবেষণা সংস্থার জরিপে উঠে এসেছে এ বিষয়ে ব্রাজিলীয়দের বিভক্ত মতামতের চিত্র। জেনিয়াল কুয়েস্ট নামক একটি রাজনৈতিক ও সামাজিক গবেষণা সংস্থার পরিচালিত জরিপে দেখা গেছে, নেইমারকে জাতীয় দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ মানুষ।

অন্যদিকে ৪৫ শতাংশ মানুষ মনে করছেন তাকে দলে ফেরানোর প্রয়োজন নেই। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট মতামত দেননি। এই জরিপটি চালানো হয়েছে গত ১০ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত যেখানে দুই হাজারেরও বেশি নাগরিক অংশ নেন। নেইমারকে নিয়ে বিতর্কের পাশাপাশি আসন্ন বিশ্বকাপ নিয়েও ব্রাজিলীয়দের মধ্যে খুব একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি মানুষ অর্থাৎ ৫৪ শতাংশ জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে তাদের কোনো উত্তেজনা নেই। মাত্র ১২ শতাংশ মানুষ আসন্ন আসর নিয়ে রোমাঞ্চিত বোধ করছেন। ৩২ শতাংশ জানিয়েছেন তাদের মধ্যে উত্তেজনার মাত্রা খুবই কম।

দীর্ঘদিন ধরে চোট ও ফিটনেস সমস্যায় ভুগছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবর মাসে সবশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে আর কোনো ম্যাচ খেলা হয়নি তার। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। ফলে সরাসরি বিশ্বকাপের দলেই জায়গা করে নিতে হবে এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে। স্কোয়াড ঘোষণার পর ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে পানামা ও মিসরের বিপক্ষে।

আঞ্চলিক ও আয়ের ভিত্তিতেও নেইমারের জনপ্রিয়তায় ভিন্নতা দেখা গেছে। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে তাকে দলে নেওয়ার পক্ষে সমর্থন বেশি হলেও দক্ষিণাঞ্চলে চিত্রটি পুরোপুরি বিপরীত। আয়ের নিরিখে দেখা গেছে উচ্চবিত্তরা নেইমারের দলে ফেরার ব্যাপারে বেশি ইতিবাচক। বর্তমানে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এবারের বিশ্বকাপটি ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে তিনটি বিশ্বকাপ খেললেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি তার।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬



More from খেলাMore posts in খেলা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.