Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইরান যুদ্ধ বন্ধে ফের পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল, নেতৃত্বে জেডি ভ্যান্স – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইরান যুদ্ধ বন্ধে ফের পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল, নেতৃত্বে জেডি ভ্যান্স



ওয়াশিংটন, ২০ এপ্রিল – ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে আবারও পাকিস্তানে যাচ্ছে মার্কিন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি নিশ্চিত করেছে যে গতবারের মতো এবারও মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে দ্বিতীয় দফার এই আলোচনায় ইরানের পক্ষ থেকে কেউ অংশ নেবেন কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে তেহরান কোনো আলোচনায় বসবে না। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে ইরানি পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করার ঘটনার পর ইসলামাবাদের বৈঠকে ইরানের অংশগ্রহণের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.