Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার জেরে অগ্নি*কাণ্ড, উৎপাদন বন্ধ – GBTnews Bangla Press "Enter" to skip to content

আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার জেরে অগ্নি*কাণ্ড, উৎপাদন বন্ধ



রিয়াদ, ৫ এপ্রিল – সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়ে আগুনের সূত্রপাত হয়। আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ থেকে এই আগুন লাগে।

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৬টা ৪৪ মিনিটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে। এরপরই ধ্বংসাবশেষ থেকে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, এর আগের দিন ইরানের খুজেস্তান প্রদেশের বিভিন্ন পেট্রোকেমিক্যাল স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাদেশিক রাজধানী আহভাজের আশপাশে একাধিক বিস্ফোরণ ঘটেছে। এছাড়া মাহশাহর এলাকার পেট্রোকেমিক্যাল কারখানাতেও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এসব হামলায় ফজর ১, ফজর ২, রেজাল এবং আমির কবিরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এস এম/ ৫ এপ্রিল ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.