Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
গাজার খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলা, এক শিশুসহ নিহত ছয় – GBTnews Bangla Press "Enter" to skip to content

গাজার খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলা, এক শিশুসহ নিহত ছয়

গাজা, ২৯ মার্চ – ফিলিস্তিনের গাজায় হামাস নিয়ন্ত্রিত পুলিশের দুটি চেকপয়েন্টে ইসরায়েলের বিমান হামলায় এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পাঁচ মাসের বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলমান থাকলেও ইসরায়েল পুনরায় এই প্রাণঘাতী হামলা চালিয়েছে। স্থানীয় চিকিৎসাকর্মীদের তথ্যমতে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে পুলিশের ওই দুটি চেকপয়েন্টে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়।

এতে তিন পুলিশ সদস্য এবং এক কন্যাশিশুসহ আরও তিন বেসামরিক নাগরিক প্রাণ হারান। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন গত নভেম্বরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ৬৮০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সরকারি হিসাবে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়েছে ইসরায়েল এবং সেখানে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিচ্ছে।

পাশাপাশি লেবাননের ইরানপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বাহিনী আক্রমণ অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে সংঘাত চলমান থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি সহিংসতা থামেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এক মাস আগে ইরানকেন্দ্রিক সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এস এম/ ২৯ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.