Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সৌদি ও আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আকাশে ধ্বংসের দাবি – GBTnews Bangla Press "Enter" to skip to content

সৌদি ও আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আকাশে ধ্বংসের দাবি

রিয়াদ, ১৫ মার্চ – সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং সংযুক্ত আরব আমিরাতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এসব অস্ত্র নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশপথে ধ্বংস করার দাবি করেছে দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার রাতে তাদের আকাশসীমায় ইরানের ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৪টি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সৌদি কর্তৃপক্ষ উল্লেখ করে, প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে আল খার্জ এলাকার আকাশে ছয়টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।

অন্যদিকে প্রধান তেল শোধনাগার অবস্থিত পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রিয়াদের আকাশে বেশিরভাগ ড্রোন প্রতিহত করা হয়েছে। একই দিন সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ইরানের হামলার কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছে। তারা নিশ্চিত করেছে যে, শনিবার রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি ড্রোন ধ্বংস করেছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, মারিনা ও আল সুফৌহ এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কার্যকর হওয়ায় বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এই পরিস্থিতিতে ইরান আমিরাতের তিনটি প্রধান বন্দর খালি করার হুঁশিয়ারি দিয়েছে যা প্রতিবেশী কোনো দেশের অমার্কিন সম্পদের ওপর প্রথম প্রকাশ্য হুমকি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৬০০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি এই পুরো সময়ে মোট ছয়জনের প্রাণহানির রেকর্ডও প্রকাশ করা হয়েছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.