
তেহরান, ৪ মার্চ – ইরান একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।
সূত্রটি তাসনিমকে নিশ্চিত করেছে যে ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন এফ-১৫ বিমানটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ভূপাতিত করেছে।
এর আগে গত সোমবার ইরানের বিপ্লবী গার্ডের সামরিক অভিযান সংক্রান্ত শাখা খতম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দিয়েছিল যে ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
সেই সময় থেকে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিভিন্ন ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশিত সেসব ছবিতে যুদ্ধবিমানের পাইলটদের প্যারাশুট ব্যবহার করে ভূমিতে অবতরণ করতে দেখা গেছে।
তবে যুক্তরাষ্ট্র ও কুয়েত পরবর্তী সময়ে পাল্টা দাবি করেছে যে কুয়েতে এসব যুদ্ধবিমান ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজেদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছিল। তারা আরও জানিয়েছে যে পাইলটরা নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন।
এম ম/ ৪ মার্চ ২০২৬










