Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
দাহরানে বড় ধরনের হামলার শঙ্কায় সৌদি আরবে যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কতা জারি – GBTnews Bangla Press "Enter" to skip to content

দাহরানে বড় ধরনের হামলার শঙ্কায় সৌদি আরবে যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কতা জারি

রিয়াদ, ৩ মার্চ – সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র দেশটিকে সতর্ক করেছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস এই উচ্চ সতর্কতা জারি করে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে যে দাহরানে অত্যন্ত জরুরি ও আসন্ন হামলার হুমকি রয়েছে।

দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে মার্কিন কনস্যুলেটে কেউ যেন না আসেন এবং অবিলম্বে সবাই যেন নিরাপদ আশ্রয়ে চলে যান। এতে আরও বলা হয় মার্কিন নাগরিকদের ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে এবং হামলা সংশ্লিষ্ট নিরাপত্তা পরিকল্পনা পুনরায় যাচাই করতে হবে। কনস্যুলেটের কর্মীরা বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানানো হয়েছে।

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে রিয়াদে নিযুক্ত মার্কিন দূতাবাসের কাছে ইরানি ড্রোন আঘাত হানার পর এই নতুন সতর্কতা এলো।

ভৌগোলিকভাবে ইরানের কাছাকাছি দাহরান শহরে মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আমিরাতে তিনজন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি জানিয়েছেন গত কয়েক দিনে ইরান থেকে আমিরাতের দিকে বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে যার বেশিরভাগই আকাশে ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে।

এনএন/ ৩ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.