Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা – GBTnews Bangla Press "Enter" to skip to content

সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

তেহরান, ২ মার্চ – ইরানের একটি ড্রোন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর শোধনাগারে আঘাত হেনেছে। সোমবার এই হামলার ঘটনার পর সৌদি আরামকো কর্তৃপক্ষ তাদের রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ড্রোন হামলার পরপরই ওই স্থাপনায় আগুনের সূত্রপাত ঘটে।

তবে অগ্নিকাণ্ডের মাত্রা সীমিত থাকায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ একটি তেল শোধনাগার। গুরুত্বপূর্ণ এই জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ও উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

এস এম/ ২ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.