Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
২০২৫ সালে বিশ্বে ১২৯ সাংবাদিক নিহত, শীর্ষে ইসরায়েলি হামলা – GBTnews Bangla Press "Enter" to skip to content

২০২৫ সালে বিশ্বে ১২৯ সাংবাদিক নিহত, শীর্ষে ইসরায়েলি হামলা

বিশ্ব, ২৭ ফেব্রুয়ারি – বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীদের জন্য ২০২৫ সাল একটি বিভীষিকাময় বছর হিসেবে চিহ্নিত হয়েছে। নিউ ইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজে জানিয়েছে যে এই এক বছরে মোট ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

এই মৃত্যুর মিছিলের এক বড় অংশ অর্থাৎ প্রায় দুই তৃতীয়াংশই ইসরায়েলি বাহিনী ও নিরাপত্তা কর্মীদের হামলার শিকার হয়েছেন। গত বুধবার প্রকাশিত সিপিজের প্রতিবেদনে বলা হয় যে টানা দ্বিতীয় বছরের মতো সাংবাদিক হত্যার এই রেকর্ড সৃষ্টি হলো। গত তিন দশকের বেশি সময়ের তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি জানিয়েছে যে এখন পর্যন্ত ২০২৫ সালই ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ংকর বছর। প্রতিবেদনে উঠে এসেছে যে নিহত ১২৯ জনের মধ্যে ৮৬ জনই ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন এবং তাদের মধ্যে ৬০ শতাংশের বেশি ছিলেন ফিলিস্তিনি সাংবাদিক।

সিপিজে আরও উল্লেখ করেছে যে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ইউক্রেন ও সুদানেও সাংবাদিক নিহতের ঘটনা বেড়েছে। হত্যায় ড্রোনের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং মোট ৩৯টি ঘটনায় ড্রোনের ব্যবহার রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ইসরায়েল গাজায় ২৮ জনকে ড্রোন হামলায় হত্যা করেছে এবং সুদানে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস পাঁচজন সাংবাদিককে একইভাবে হত্যা করেছে।

এছাড়া রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে চারজন সাংবাদিক নিহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রের বাইরে দুর্নীতির সংবাদ প্রকাশ করতে গিয়েও অনেক সাংবাদিককে প্রাণ দিতে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাংবাদিক সুরক্ষা কমিটি বলছে যে সংঘাতপূর্ণ অঞ্চল ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা দেশগুলোতে গণমাধ্যমকর্মীরা বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.