Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
যুদ্ধবিরতির মধ্যেও গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৯ – GBTnews Bangla Press "Enter" to skip to content

যুদ্ধবিরতির মধ্যেও গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা, একদিনেই নিহত ৯

 জেরুজালেম, ১৫ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। রবিবার নতুন করে চালানো হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে দক্ষিণ লেবাননেও একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

দক্ষিণ গাজার খান ইউনিসে চালানো হামলায় ৫ জন এবং উত্তর গাজার আল ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় আরও ৪ জন প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে, তবে এই দাবির সপক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। অন্যদিকে গাজা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েল দেড় হাজার বারেরও বেশি নিয়ম লঙ্ঘন করেছে এবং এতে এখন পর্যন্ত প্রায় ৫৯১ জন নিহত হয়েছেন।

গাজায় বর্তমানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট চলছে এবং প্রায় ২০ লাখ মানুষ চরম মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়ে তাঁবুতে দিন কাটাচ্ছেন অন্তত ১৫ লাখ মানুষ।

লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। জাতিসংঘের তথ্যমতে, সেখানে যুদ্ধবিরতির পর থেকে নারী ও শিশুসহ ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

২০২৩ সাল থেকে শুরু হওয়া এই যুদ্ধে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং জাতিসংঘ জানিয়েছে যে গাজা পুনর্গঠনে অন্তত ৭০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।

এ এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.