Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা নতুন করে ৯ ফিলিস্তিনি নিহত – GBTnews Bangla Press "Enter" to skip to content

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা নতুন করে ৯ ফিলিস্তিনি নিহত

গাজা, ১০ ফেব্রুয়ারি – গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু। চিকিৎসা সূত্রের তথ্যানুযায়ী গাজা শহরের পশ্চিমাঞ্চলের আল-নাসর স্ট্রিটে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য যে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে আল-নাসর স্ট্রিট ইসরায়েলি সেনা মোতায়েনের আওতাভুক্ত এলাকার বাইরে অবস্থিত। এর আগে দক্ষিণ গাজার খান ইউনিস উপকূলে ইসরায়েলি গোলাবর্ষণে এক ফিলিস্তিনি জেলে আহত হন। এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া শহরের আবু তাম্মাম স্কুলের পাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাঞ্চলে এক কৃষককেও হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর আগে দক্ষিণ গাজায় আরও চার ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারান।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী রাফাহ এলাকায় ডজনখানেক ফিলিস্তিনিকে হত্যার ঘোষণা দিয়ে দাবি করেছে যে তারা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৫৫৩ জন আহত হয়েছেন। গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং গাজার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.