Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইরানের বন্দর আব্বাসে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইরানের বন্দর আব্বাসে বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণ

ইরান, ৩১ জানুয়ারি – ইরানের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাসে আটতলা বিশিষ্ট একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত ওই বহুতল ভবনে এই বিস্ফোরণটি ঘটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ভবনটির অন্তত দুটি তলা সম্পূর্ণরূপে ধসে পড়েছে। এছাড়া আশেপাশের বেশ কিছু দোকানপাট এবং রাস্তায় পার্ক করা একাধিক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই অগ্নিনির্বাপণ বাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে জোর তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা বা বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি ঘিরে রেখেছেন এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।

এদিকে এই বিস্ফোরণকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে যে কোনো কোনো পক্ষ দাবি করছে এই বিস্ফোরণের মাধ্যমে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বা আইআরজিসি এর নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে আইআরজিসি সংশ্লিষ্ট সূত্রগুলো এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে সরাসরি নাকচ করে দিয়েছে।

উল্লেখ্য যে বন্দর আব্বাস ইরানের নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল হিসেবে বিবেচিত হয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি সাধারণ গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা নাকি কোনো ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড তা নিশ্চিত হতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.