Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত – GBTnews Bangla Press "Enter" to skip to content

যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

জেরুজালেম, ১২ জানুয়ারি – যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

সূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলের বানি সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকা এখনো ইসরায়েলি সামরিক দখলে রয়েছে এবং সেখানেই হামলার ঘটনা ঘটে।

এছাড়া, গাজা সিটির তুফাহ এলাকায়—যেখান থেকে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল—গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। একইদিন আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ৩১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আনা হয়, যার বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে।

মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে কাজ করা শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং অন্তত চারজন আহত হন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে রোববার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ এবং নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ, এবং পুরো গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ২০০ জনের বেশি আহত হয়েছেন।

এনএন/ ১২ জানুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.