Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব – GBTnews Bangla Press "Enter" to skip to content

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব

রিয়াদ, ১৭ নভেম্বর – স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না বলে কথা দিয়েছে সৌদি আরব।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের খুব কাছের এক লোক ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি আরব অভ্যন্তরীণ বৈঠকে ফিলিস্তিন অথরিটিকে এ আশ্বাস দিয়েছে। তার দাবি, সৌদি বলেছে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ীই ফিলিস্তিন রাষ্ট্র গঠন হতে হবে।

এ কর্মকর্তা বলেন, “তারা (সৌদি) আমাদের বলেছে তারা ফিলিস্তিনিকে ফেলে চলে যাবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রগঠনের মাধ্যমেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ হতে পারে বলে জানিয়েছে তারা।”

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বলা হচ্ছে, এই বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সৌদিকে চাপ দেবেন ট্রাম্প।

ফিলিস্তিনি এ কর্মকর্তা বলেছেন, তারা সৌদির প্রতিশ্রুতিকে বিশ্বাস করে। সৌদি আরব অবস্থান পরিবর্তন করে দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন তারা এমনটি মনে করেন না। যদিও ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় দখলদারদের সঙ্গে চার আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

অপরদিকে গাজায় হামাসের নিয়ন্ত্রণ নিয়ে এ কর্মকর্তা বলেছেন, তারা হামাসের কোনো নিয়ন্ত্রণ মানবেন না। এজন্য ফিলিস্তিন অথরিটি বা আরব লীগের কাছে হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছে। যদিও হামাস এটি প্রত্যাখ্যান করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ নভেম্বর ২০২৫



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.