Press "Enter" to skip to content

পৃথিবীতে ফিরেছেন চীনের ৩ মহাকাশচারী

ছয় মাসের মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন তিন চীনা মহাকাশচারী। মহাকাশচারী দলটির কমান্ডার ছিলেন চেন ডং। অন্য দুইজন হলেন- লিউ ইয়াং ও কাই জুজে। সোমবার (৫ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (৫ ডিসেম্বর) শেনঝো-১৪ নামের মহাকাশযানে তারা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল মঙ্গোলিয়ায় মহাকাশ স্টেশনে অবতরণ করেন। এর আগে গত ৫ জুন তিয়াংগং মহাকাশ স্টেশনের চূড়ান্ত নির্মাণ পর্যায়ের তদারকি করতে তারা পৃথিবী থেকে রওনা হন। নভেম্বরে এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

আরও বলা হয়, মহাকাশ স্টেশন ত্যাগের প্রায় ৯ ঘণ্টা পর রোববার তারা পৃথিবীতে অবতরণ করেন। ল্যান্ডিং সাইটের কর্মীরা তাদেরকে ক্যাপসুল থেকে বের করেন। তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন। চীনা মহাকাশ সংস্থা এই মিশনকে সম্পূর্ণ সফল বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, মহাকাশে থাকাকালীন এই তিন মহাকাশচারী তিয়াংগং মহাকাশ স্টেশনের জন্য দ্বিতীয় ও তৃতীয় মডিউলের আগমনের তদারকি করেন। এছাড়া নতুন সুবিধাগুলো পরীক্ষার জন্য তিনটি স্পেসওয়াক করেন।

এদের মধ্যে লিউ ইয়াং চীনের প্রথম নারী মহাকাশচারী। তিনি বলেন, মহাকাশ স্টেশনের স্মৃতি কিছুতেই ভোলার নয়। একইসঙ্গে মাতৃভূমিতে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত।

কেএইচ

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.