
শরীরের আর্দ্রতা বজায় রাখতে এবং পুষ্টির চাহিদা মেটাতে শসা একটি অনন্য সবজি। এতে থাকা প্রচুর পরিমাণ পানি, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ফসফরাস এবং বিভিন্ন ভিটামিন শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তবে পুষ্টিবিদদের মতে, শসার সবটুকু গুণাগুণ পেতে হলে এটি খাওয়ার সঠিক নিয়ম জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট কিছু খাবারের সাথে শসা খেলে হিতে বিপরীত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শসার সাথে কমলা, লেবু বা আঙুরের মতো টক জাতীয় ফল খাওয়া উচিত নয়। টক ফল দ্রুত হজম হলেও শসা হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়। ফলে এই দুই ধরনের খাবার একত্রে খেলে পেটে ফারমেন্টেশন হয়ে গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে।
একইভাবে কলা, তরমুজ বা আমের সাথেও শসা খাওয়া এড়িয়ে চলা উচিত। শসা ও কলা উভয়ই শীতল প্রকৃতির হওয়ায় তা শরীরে শ্লেষ্মা তৈরি বা ঠান্ডা লাগার প্রবণতা বাড়িয়ে দিতে পারে।
দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। দুধ বা দইয়ের সাথে শসা মিশিয়ে খেলে অনেকের হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে, যা থেকে পেটে ব্যথা বা অস্বস্তি সৃষ্টি হতে পারে। বিশেষ করে যাদের হজমশক্তি কম, তাদের জন্য এই সংমিশ্রণ এড়িয়ে চলাই ভালো।
খাওয়ার সময়ের ব্যাপারেও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। রাতের বেলা হজম প্রক্রিয়া ধীর হয়ে যাওয়ায় শসা খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। তাই বিকেল বা সন্ধ্যার মধ্যেই শসা খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া শসা অত্যন্ত স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত গ্রহণ করা উচিত নয়। পরিমিত পরিমাণে ও আলাদাভাবে শসা খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে কার্যকর উপায়। শসার প্রকৃত উপকারিতা পেতে বাড়তি মশলা ছাড়া সামান্য লবণ যোগ করে এটি খাওয়া যেতে পারে।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬












Be First to Comment