
ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ জুন পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ এবং কলেজে জমা দেওয়ার তারিখ ১৩ থেকে ২০ জুন। কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডেটা নিশ্চয়ন ২১ জুন থেকে ২২ জুন। সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃক টাকা জমা ২৩ থেকে ২৫ জুন। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সে কারণে যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ–সম্পর্কিত সব কাজ সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ ফরম পূরণ–সংক্রান্ত কাজ করতে পারেনি, তারাও এ সময়ে সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে। গত ১৭ মে ২০২৬ প্রকাশিত বিজ্ঞপ্তির অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
সুত্রঃ সারাবাংলা.নেট









Be First to Comment