Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইউডা ফাইন আর্টস অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইউডা ফাইন আর্টস অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা: সকালে গাছের ফাঁক গলে সূর্যের আলো জানান দিল ঝকমকে একটা সকালের। আর ঠিক তখনই ধানমন্ডির ১২/এ রোডসংলগ্ন লেকপাড়ে শায়লা ও তার দলের সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান।

শনিবার (২৫ এপ্রিল) ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) ফাইন আর্টস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘পুনর্মিলনী ২০২৬’।

শিল্প, সংস্কৃতি ও স্মৃতিচারণে ভরপুর এই আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইউডা’র রেজিস্টার ড. ইফাত কায়েস চৌধুরী। সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এতবড় আয়োজন এটাই প্রথম। আমার খুব ভালো লাগছে এই আয়োজন দেখে। আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে ইউডা চারুকলা অনুষদের সাবেক শিক্ষক ড. রশীদ আমিন স্মৃতির ঝাঁপি খুলে বলতে থাকেন, ‘শুরুতে আমাদের ভাবনায় আসে দেশের বিভিন্ন আর্টকলেজ থেকে পাস করা অনেকেই এমএফএ করতে চায় ঢাকায়। তবে সেই সুযোগ কোথাও না থাকায় আমার প্রথমেই মাস্টার্স বা এমএফএ দিয়ে শুরু করি। প্রথম ব্যাচেই ব্যাপক সাড়া পাই। যা আমাদের বিশ্বাসকে বাড়িয়ে দেয় এবং পথচলায় উদ্বুদ্ধ করে। আমি এখন যখন দেখি এই বিশ্ববিদ্যালয়ের কেউ পুরস্কার পায়, কেউ ভালো কাজ করে- তখন আমার খুব ভালো লাগে। আমি সারাজীবন এই বিভাগের সঙ্গে থাকব। যখনই ডাকবে আমাকে পাশে পাবে। সবার জন্য অফুরন্ত শুভকমনা।’

এরপর বক্তব্য দেন চারুকলা অনুষদের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘আমার অনেক সৌভাগ্যের দিন। আমি অনেক প্রিয় ছাত্র-ছাত্রীদের দেখছি দীর্ঘদিন পর। মন পড়ছে অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদেরও। তাদের জন্য প্রার্থনা করি। দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে- তোমাদের কাছে এটাই আমার প্রত্যাশা।’

চারুকলা অনুষদের ডিন ও একুশে পদক বিজয়ী শিল্পী শাজাহান আহমেদ বিকাশ তার বক্তব্যে তুলে ধরেন প্রতিষ্ঠাকালীন নানা চ্যালেঞ্জ এর কথা। আহসানুর জামান তিনু ও মোরসালীনা অনিকার উপস্থাপনায় চলে পুরো দিনের অনুষ্ঠান। পরলোগত শিক্ষার্থীদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। শুরুতে সূচনা বক্তব্য দেন হাসিনুল আলম সুজন।

এদিন ম্যাক সোহানের বাঁশির সুর মুগ্ধ করে সবাইকে। এরপর জাকিয়া সুলতানার আবৃত্তি, শেখ শায়লার গান, পিংকিদের দলীয় নৃত্য, আব্দুল্লাহ আল ফারুকের আবৃত্তি, সমীরণ সরকারের লোক সংগীত, মন্জরী মাধুরীমার নৃত্য, রূপ এর—পুথিঁ পাঠ, ফ্যাশন শোসহ নানা সাংস্কৃতিক আয়োজনে জমজমাট ছিল আয়োজন। হারানো দিনের বাংলা ছায়ছবির গানে আকাশ ও অনুরাধার আকর্ষণীয় ছায়াছন্দ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকদের পক্ষ থেকে হাসিনুল আলম সুজন জানিয়েছেন, প্রস্তযুগের নয়া জলসার নামে ‘পুনর্মিলনী ২০২৬’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি অনন্য প্ল্যাটফর্ম। প্রথম থেকে ৫৮ তম আবর্তনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করায় একট চমৎকার মিলনমেলায় রূপ নিয়েছে বলা যায়।

সুত্রঃ সারাবাংলা.নেট

More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.