Press "Enter" to skip to content

জ্বালানি তেলের দাম কমেছে, নিত্যপণ্যের দামও কমবে: বাণিজ্য উপদেষ্টা

জ্বালানি তেলের দাম কমেছে, ক্রমান্বয়ে নিত্যপণ্যের দামও কমবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট প্রতিনিধিদলের সাথে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বড় উৎপাদনকারীদের উৎপাদন বাড়াতে বলা হয়েছে। উৎপাদন ও বিপণনের মধ্যে বেশি ব্যবধান রেখে মূল্যবৃদ্ধি করা যাবে না। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত মনিটরিং করবে বলেও জানান তিনি।

দ্রব্যমূল্য এখন সন্তোষজনক উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারমূূল্য আরও ভোক্তাবান্ধব করতে চেষ্টা করছে সরকার। ব্যবসা-বাণিজ্যকে আরও উজ্জীবিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

/এনকে

সুত্রঃ যমুনা টিভি

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.