Press "Enter" to skip to content

এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হলো আরও দুই ব্যাংক

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা আরও দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মু. ফরীদ উদ্দীন আহমদকে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে। আর গ্লোবাল ইসলামীর চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নূরুল আমিনকে। এই ব্যাংকেও পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে, এস আলমের নিয়ন্ত্রণমুক্ত করা হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংক।

সুত্রঃ যমুনা টিভি

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.