Press "Enter" to skip to content

সাবেক ভ্যাট কমিশনার ওয়াহিদা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (ভ্যাট) সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ ভ্রমণের ওপর ৬০ দিনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তার বিরুদ্ধে চারটি মোবাইল অপারেটরকে ১৫২ কোটি টাকা সুদ ছাড়ের অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার (১১ জুন) দুদকের ঢাকা সমন্বিত কার্যালয় ১-এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মো. শাহ আলম শেখ।

আদালতের আদেশ পাওয়ার পর ওয়াহিদা রহমান চৌধুরী যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

/এমএন

সুত্রঃ যমুনা টিভি

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.