Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইলন মাস্কের সম্পদ কমেছে ১০১ বিলিয়ন ডলার – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইলন মাস্কের সম্পদ কমেছে ১০১ বিলিয়ন ডলার

সামাজিক যোগাযোগ টুইটারের নতুন মালিক ও পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের এক বছরে সম্পদ কমেছে ১০১ বিলিয়ন ডলার। ধনকুবেরদের ইনডেক্স অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে ইলন মাস্কের সম্পদ সবচেয়ে বেশি কমেছে। তবে এখনো শীর্ষ ধনী তিনি।

এক বছর আগে তার সম্পদ ছিল ৩৪০ বিলিয়ন ডলারের আশপাশে। সেটা কমে এসে এ বছর ১৭০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ইলন মাস্ক টেসলার ব্যবসায় ধাক্কা খেয়েছেন। বাজার থেকে ৩ লাখ ২১ হাজার গাড়ি ফিরিয়ে নিতে হয়েছে সংস্থাটিকে। কারণ, গাড়িগুলোর পেছনের আলো ঠিকমতো কাজ করছিল না।

এছাড়া আরও ৩০ হাজার গাড়ির এয়ার ব্যাগ কাজ করছে না ঠিকমতো। এসব কারণে টেসলার শেয়ার কমতে শুরু করেছে। ৩ শতাংশ শেয়ার কমে গেছে টেসলার এ বছর, যা গত ২ বছরে সবচেয়ে কম। ইলন মাস্কের সংস্থা টেসলা গাড়ির পাশাপাশি সোলার ব্যাটারিও বিক্রি করে।

গত সোমবার (২১ নভেম্বর) হিসাবে টেসলার শেয়ার ৬ দশমিক ৮ শতাংশ কমে ১৬৭ দশমিক ৮৭ হয়েছে। ২০২০ সালের নভেম্বরের পর এটি সর্বনিম্ন। গত মাসের হিসাবে ২০ শতাংশ কমেছে শেয়ারের দাম, এ বছর কমেছে ৫৮ শতাংশ।

সব মিলিয়ে এ বছর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচকে প্রায় ৩০ শতাংশ পতন হয়েছে। তবে শুধু মাস্ক নন, শেয়ারবাজারে এ বছর ক্ষতির মুখে পড়েছেন মার্ক জাকারবার্গ, বার্নার্ড আর্নল্ড, গৌতম আদানীসহ অন্যান্য ধনকুবেরও। বছরে প্রায় ৫০ হাজার কোটি ডলার ক্ষতির মুখে পড়েছেন তারা।

কেএইচ

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.