Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নাটোরে চাঁদাবাজির সময় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৫ – GBTnews Bangla Press "Enter" to skip to content

নাটোরে চাঁদাবাজির সময় ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৫

নাটোর, ২১ ফেব্রুয়ারি – নাটোরের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের বেসরকারি ডায়গনস্টিক সেন্টার থেকে তাদের আটক করা হয়।

নাটোর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, দুপুরে নাটোর শহরের পৌরসভা মোড়ে মেমোরি ডায়াগনস্টিক সেন্টারে যান সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেন। তার সঙ্গে চার সহযোগী মাহবুব আলম, আতিকুর রহমান, মনিরুজ্জামান ও আরিফুর রহমানও ছিলেন। সেখানে তারা স্বাস্থ্যসেবা নিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে জরিমানার ভয় দেখান। তাদের আচরণে ডায়াগনস্টিক সেন্টারের মালিক হাবিবুর রহমান সেলিমের সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : পাবনায় ৫৮ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিনি আরো জানান, আটককৃতরা নিজেদের আন্তর্জাতিক মানবাধিকার ও গোয়েন্দা সংবাদ সংস্থার লোক বলে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লালপুর উপজেলার গোপালপুর ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে নিয়ে আসেন তারা।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২১ ফেব্রুয়ারি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.