Press "Enter" to skip to content

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির নবম বৈঠক শুরু



সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটি

ঢাকা,২৪ অক্টোবর-জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে দেশের প্রথিতযশা সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা অংশ নিয়েছেন।

আজ শনিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির এই বৈঠক শুরু হয়।

এর আগে শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সঙ্গে আটটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অংশীজনদের সঙ্গে সব আলোচনা শেষ করার পাশাপাশি খসড়া তৈরির কাজও শেষ করা হবে।

২০২৭ সালের জানুয়ারি মাসে সংসদ অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গণভোটের আলোকে সংস্কার প্রক্রিয়া না থাকায় বিরোধী দলগুলো এই বিশেষ সংশোধন কমিটির বৈঠকে অংশ নেয়নি। তবে শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.